আজও মেয়েটা বসে আছে বেলকনিতে আমি যতবার এ পথে এসেছি ততবার তাকে দেখেছি। কখনো দেখেছি বই হাতে নিমগ্ন হয়ে পড়ছে। কখনো দেখেছি আকাশের দিকে তাকিয়ে বিভোর হয়ে কী যেন ভাবছে। গরম কফিটা কখন যেন বরফ শীতল হয়ে গেছে মেয়েটা খেয়াল করেনি। আমার মনে একটা প্রশ্ন খেলা করতো তার কিসের এতো নীরবতা?? কিসের এতো নিশ্চুপতা!
ঠোঁটজোড়া শুকিয়ে বিরর্ণ হয়ে আছে যেন কতদিন ওই ঠোঁটে অন্য ঠোঁটের ছোঁয়া পায়নি। কতদিন যেন টকটকে লাল লিপিস্টিক ওই ঠোঁটে স্থান লাভ করেনি। মেয়েটা বিষণ্ণ একাকী থাকে সবসময় একটা নীল পাড়ের কালো শাড়ি পড়েছে। চোখে কাজল লেপ্টে আছে! কালো ব্লাউজ টা দেখা যাচ্ছে ওপাশ থেকে। কী যেন ভাবছে সে! ভাবনার অতোলে ডুবে আছে।
No comments:
Post a Comment